ইতালির তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
নিজেদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে ইতালি। সোমবার রোমের স্প্যালানজানি হাসপাতালে ৫০ বছর বয়সী এক মহিলার শরীরে প্রথম দেওয়া হয়েছে এই টিকা। টিকাটির ট্রায়াল সফলভাবে শেষ হলে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে ইতালি।
ইতালির তৈরি এই টিকা বিশ্বের যে ১৭০টি টিকার উন্নয়নে কাজ চলছে তার মধ্যে একটি। বিশ্বের কোটি কোটি মানুষকে মুক্তি দেওয়ার মিছিলে যে কয়টি টিকা বেশ আশা জাগাচ্ছে সেই তালিকায় এই টিকাকেও রাখা হচ্ছে।
এ বিষয়ে স্প্যালানজানি হাসপাতালের পরিচালক ফ্রান্সেসকো ভাহিয়া বলেছেন, ‘আমি খুবই সন্তুষ্ট এটি নিয়ে এবং যথারীতি গর্বিতও। সবকিছু ঠিকঠাক মতো চললে চলতি বছরের মধ্যেই আমরা ট্রায়াল শেষ করবো। তারপর আগামী বছরের শুরুতে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য প্রস্তুতি নিবো। ইতালির বিজ্ঞান ও বিজ্ঞানীদের প্রতি আমার আস্থা রয়েছে।’
৫ হাজারের অধিক মানুষ ইতালির টিকার এই ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিল। তার মধ্য থেকে ৯০ জনকে বেছে নেওয়া হয় যারা শারীরিকভাবে সুস্থ্য ও ফিট। পর্যায়ক্রমে তাদের শরীরে প্রয়োগ করা হবে এই টিকা। এরপর ১২ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। দেখা হবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। অথবা শরীরে অ্যান্টিবডি তৈরি করে কিনা।
এই টিকা তৈরি করার জন্য ইতালির গবেষণা মন্ত্রণালয়ের পাশাপাশি আর্থিক সহায়তা দিচ্ছে লাৎসিওর একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তারা এ পর্যন্ত ৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। আর টিকাটি তৈরি করেছে ইতালির বায়োটেক প্রতিষ্ঠান ‘রাইতেরা’।
সম্প্রতি ইতালিতে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৯৫০ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬০ হাজার ২৯৮ জন। মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪৪১ জন।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









