ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:১৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ইন্দিরা গান্ধীর ভূমিকায় বিদ্যা বালান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবার তার চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালান। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, একটি ওয়েব সিরিজে তাকে সাবেক এ প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

 


ভারতীয় একটি দৈনিক পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে বিদ্যা বালান জানান, সাংবাদিক সাগরিকা ঘোষের লেখা গবেষণামূলক গ্রন্থ ‘ইন্দিরা : ইন্ডিয়ানস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ বইটি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ। তবে ঠিক কবে থেকে এ সিরিজটি শুরু হবে এবং কত পর্বের হবে তা এখনো নির্ধারিত হয়নি।



এ প্রসঙ্গে অভিনেত্রী বিদ্যা বালান বলেন, আমাদের টিম ইন্দিরা সাবেক প্রধানমন্ত্রী ও এখন পর্যন্ত ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রীর জীবনের নানা দিক নিয়ে অনেক গবেষণা করেছি। তার জীবনের এত উপাদান রয়েছে, যা একটি সিনেমাতে তুলে ধরা সম্ভব নয়। তাই আমরা ইন্দিরা গান্ধীর বায়োপিক না করে ওয়েব সিরিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।



তিনি আরও জানান, অনেক দিনের ইচ্ছে ছিল ক্ষমতাধর একটি নারীর চরিত্রে অভিনয় করার। এই সিরিজের মাধ্যমে সে স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে।

সূত্র -জি নিউজ