ইন্দোনেশিয়ায় আবারো অগ্নুৎপাত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ইন্দোনেশিয়ার ইলি লিউওটোলো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়ে আকাশে ছাই ও গ্যাস ছড়িয়ে পড়েছে।এমতাবস্থায় কয়েক হাজার লোককে সেই এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হলো।
কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ায় তৃতীয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হলো। এবার লাভা ও ছাই বেরোচ্ছে ইলি লিউওটোলোক আগ্নেয়গিরি থেকে। রোববার প্রায় চার কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে ছাই। ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। এই আগ্নেয়গিরির ঢালে থাকা ২৮টি গ্রামের প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
সংবাদসংস্থা রয়টার্সকে ১৭ বছর বয়সী মুহাম্মদ লিহান জানিয়েছেন, তিনি এই অগ্নুৎপাত শুরু হতে দেখেন। তারপর স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করেন। কিন্তু অনেকের অন্যত্র চলে যাওয়ার মতো অর্থ অনেকের কাছেই ছিল না। স্বস্তির বিষয় হলো, অগ্নুৎপাতের ফলে কেউ মারা যাননি বা আহত হননি।
ঘটনার পরেই স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এখনো অগ্নুৎপাত হচ্ছে। এই অঞ্চলে বিমান চলাচলের উপরেও সতর্কবার্তা জারি করা হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, সকলে যেন মাস্ক পরেন এবং চোখ ঢেকে রাখার ব্যবস্থা করেন। তাছাড়া শরীরের খোলা অংশে ছাই পড়লে সেখানেও অসুবিধা হতে পারে। চার কিলোমিটার এলাকা পর্যন্ত বসবাসকারী মানুষকে সতর্ক করে বলা হয়েছে, লাভা স্রোত ও ছাই ওই পর্যন্ত যেতে পারে। বিষাক্ত গ্যাসও আসতে পারে।
মাউন্ট ইলি লিউওটোলোকের উচ্চতা পাঁচ হাজার ৪২৩ ফুট। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত বের হলো ইন্দোনেশিয়ায়। এর আগে জাভা ও সুমাত্রায় দুইটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে। ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ৪০০ আগ্নেয়গিরি আছে। বলা হয় রিং অফ ফায়ারের উপর রয়েছে এই দ্বীপপুঞ্জ।সূত্র : ডয়চে ভেলে
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭









