ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২:৪৭:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে কাছে আজ শুক্রবার সকালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দা সাগরে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাত পর মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

জানা গেছে, ভূমিকম্পের আঘাত হানলে অনেক ভবন দুলতে থাকে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে। শক্তিশালী ভূমিকম্পের হলেও এখন পর্যন্ত সুনামির সতর্কতা জারি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে।

-জেডসি