ইমরান খানের দুই উপদেষ্টার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সমালোচনার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দুইজন শীর্ষ উপদেষ্টা বুধবার পদত্যাগ করেছেন। তাদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জাফর মির্জাও রয়েছেন। যিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কার্যত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এদিকে আরেক উপদেষ্টা তানিয়া আইদরুসের দ্বৈত নাগরিকত্ব থাকায় সমালোচনার মুখে তিনিও পদত্যাগ করেন।প্রধানমন্ত্রী তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে।খবর আনাদোলু এজেন্সির।
তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এবং সমালোচনার জবাবে সিরিজ টুইটে পদত্যাগের কথা জানান মির্জা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টাদের ভূমিকা এবং সরকারের ভূমিকা নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হওয়ায় আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
জীবনরক্ষাকারী ওষুধসহ সব ধরনের ওষুধের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে ব্যাপক সমালোচনার মুখে ছিলেন মির্জা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র সাবেক এই কর্মকর্তা সরকারে যোগ দিতে গত বছর পাকিস্তানে আসেন।
মির্জা বলেন, আমি কঠোর ও সৎভাবে কাজ করেছি। পাকিস্তানের হয়ে কাজ করা বিশেষ সম্মানের। জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে দেশজুড়ে করোনা কমার মধ্যেই এই পদ ছাড়তে পারায় আমি সন্তুষ্ট।
এদিকে, আরেক উপদেষ্টা তানিয়া আইদরুসের দ্বৈত নাগরিকত্ব থাকায় সমালোচনার মুখে তিনিও পদত্যাগ করেছেন। গুগলের সাবেক একজন নির্বাহী আইদরুসের কানাডার নাগরিকত্ব রয়েছে। ইমরানের ‘ডিজিটাল পাকিস্তান’ প্রজেক্টে নেতৃত্ব দেয়ার জন্য আইদরুসকে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
-জেডসি
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন











