`ইমিউনিটি বুস্টিং` চটপট হজম পানীয় বানাবেন যে ভাবে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
`ইমিউনিটি বুস্টিং` চটপট হজম পানীয়
করোনার সময় পেটভরে যেমন খাবার খেতে হবে। তেমন জরুরি রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোও জরুরী। এমন একটা সুস্বাদু পানীয় রয়েছে যা খেলেই মনও ভাল হবে। হজমও হবে তাড়াতাড়ি। পানীয়টিতে ব্যবহার করা হয়েছে, বিট লবন, জিরা, রয়েছে একটি ফলও।
জিরার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় তা হজমে সাহায্য করে। শরীর থেকে বাড়তি টক্সিন বার করে বিপাক ক্রিয়ার হারও বাড়ায় জিরা। শরীর ঠান্ডা রাখতেও জিরার পানি সহায়ক।
পুষ্টিবিদ সোমা চক্রবর্তী বলেন, উচ্চ রক্তচাপ কমাতে সবচেয়ে আগে নুন খাওয়া কমাতে হবে। কাঁচা লবন তো অবশ্যই খাওয়া যাবে না। রান্নাতেও যতটা সম্ভব লবন কম দিন।
তিনি আরও বলেন, অতিরিক্ত লবন রক্তে মিশে সোডিয়ামের মাত্রা বাড়ায় এবং দেহে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে। ফলে রক্তচাপ হু হু করে বাড়তে থাকে। কিডনির উপরেও এর যথেষ্ট প্রভাব পড়ে।
আর তাই এই শরবতে ব্যবহার হয়েছে বিট লবন। করোনাকে প্রতিহত করতে বাড়াতে হবে দেহের প্রতিরোধ ক্ষমতা। তাতে ভিটামিন সি, জিঙ্কের মতো উপাদান আবশ্যক। তা রয়েছে মুসাম্বিতে। এই সবের মেলবন্ধনে তৈরি এই পানীয়। রইল 'ইমিউনিটি বুস্টিং' চটপট হজম করা যায় এমন পানীয়র রেসিপি।
উপকরণ :
জল (২ গ্লাস), ২ চামচ জিরা, ৪টা পুদিনা পাতা, মুসাম্বি ২-৪ কোয়া, বিট লবন।
প্রণালী :
প্রথমে শুকনো খোলায় জিরা ভেজে নিতে হবে। তারপর গুঁড়া করে নিতে হবে সেটি। পুদিনা পাতা থেঁতলে নিয়ে রস বের করে নিতে হবে। দুই গ্লাস পানিতে পুদিনা পাতার রসটা সমানভাবে মিশিয়ে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এরপর বিট লবন দিতে হবে নিজের স্বাদ মতো। চামচ দিয়ে আরও একবার নেড়ে নিতে হবে। শেষে যোগ করতে হবে মুসাম্বি লেবুর রস। দু থেকে চারটি কোয়ার রস দুই গ্লাসে ভাগ করে দিতে হবে। এবার জিরার গুঁড়ো যোগ করে চামচ দিয়ে আরও একবার নেড়ে দিলেই তৈরি 'ইমিউনিটি বুস্টিং' চটপটা হজম পানীয়। পুদিনা পাতাসহ সাজিয়ে পরিবেশন করলে দেখতেও লাগবে বেশ চমৎকার।
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ







