ইরানি বংশোদ্ভূত প্রথম মার্কিন নভোচারী জেসমিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ইরানি বংশোদ্ভূত প্রথম মার্কিন নভোচারী জেসমিন জাওস মোগবেলি (৩৬)। যুক্তরাষ্ট্রে অভিবাসী জেসমিন সেখানকার এমআইটি গ্রাজুয়েট। কলেজ বাস্কেটবল প্লেয়ার। হেলিকপ্টার গানশিপে আফগানিস্তানে অন্তত ১৫০টি মিশনে উড়েছেন। এখন তিনি নভোচারী খেতাব পেয়েছেন। অর্থাৎ নাসা থেকে তিনি নভোচারী হিসেবে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমি আশা করি, আমার মতো একই ব্যাকগ্রাউন্ডের অন্যরা উদাহরণ হিসেবে নিয়ে উদ্বুদ্ধ হবেন।
তার ভাষায়, প্রতিটি মানুষ নিজে নিজে উদ্বুদ্ধ হোক। এমন প্রতিজন মানুষকে আমি ভালবাসি। যদি কেউ আপনার মতো হন, আপনার সঙ্গে অনেকটা মিলে যায়, তাহলে তাকে অনুসরণ করা আপনার জন্য কিছুটা সহজ।
জেসমিন এবং তার ভাই জন্ম নিয়েছেন জার্মানিতে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের সময় তার পিতামাতা ছিলেন আর্কিটেকচারের শিক্ষার্থী। তারা তখন দেশ ছেড়ে জার্মানিতে চলে যান। সেখানে জন্ম হলেও জেসমিন বড় হন নিউ ইয়র্কের বল্ডউইনে। ওই বল্ডউইনকে নিজের শহর বলে মনে করেন তিনি। ১৫ বছর বয়সে তিনি একটি আধুনিক স্পেস বিষয়ক ক্যাম্পে যোগ দেন। তার মধ্যে তখন আশা ছিল একদিন তারার দেশে ছুটে যেতে পারবেন। আস্তে আস্তে তিনি এই পথ ধরে এগুতে থাকেন। ম্যাচাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে তিনি সম্পন্ন করেন গ্রাজুয়েশন। সেখানে তিনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর তিনি সামরিক বাহিনীর একজন পাইলট হওয়ার পরিকল্পনা করেন। এ কথা জেনে তার পিতামাতা উদ্বিগ্ন হয়ে পড়েন। তা সত্ত্বেও ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার চার বছর পরে জেসমিন চুক্তিবদ্ধ হন। এ সময়ও তার পিতামাতা উদ্বিগ্ন ছিলেন। তাদের আশঙ্কা ছিল, তাদের মেয়ে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি থেকে বেরিয়ে যেতে পারে।
কিন্তু জেসমিন বলেন, আমি যখন যোগ দিলাম নিরঙ্কুশ সমর্থন পেয়েছি পিতামাতার। এরপর তিনি স্বামীর সমর্থন পেয়েছেন। তার সঙ্গে তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জেসমিন।
-জেডসি
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











