ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৩৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ইরানে আটক বেলজিয়ামের ত্রাণ কর্মী দেশে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৭ মে ২০২৩ শনিবার

ইরানে আটক বেলজিয়ামের ত্রাণ কর্মী দেশে ফিরেছেন

ইরানে আটক বেলজিয়ামের ত্রাণ কর্মী দেশে ফিরেছেন

বেলজিয়ামের ত্রাণ কর্মী অলিভিয়ার ভান্দেকাস্টিলে শুক্রবার রাতে একটি সামরিক বিমানে করে স্বদেশে ফিরেছেন। তিনি দীর্ঘ ১৫ মাস ইরানে বন্দি ছিলেন। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজ থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ৪২ বছর বয়সী ফরাসি-ভাষী বেলজিয়ামের এ নাগরিককে  শুক্রবার মুক্তির পর ব্রাসেলসের কাছে মেলসব্রোক সামরিক ঘাঁটির টারমাকে তার বাবা-মা, বোন এবং পরিবারের অন্য সদস্যরা অভ্যর্থনা জানায়।

আরটিএল-টিভিআই চ্যালেলে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওমান থেকে তাকে ফিরিয়ে আনা বিমানটি রাত সাড়ে ৯টার কিছু পর অবতরণ করে।