ইরানে প্রথমবারের মত নারীদের ফুটবল ম্যাচ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
ইরানের সর্ববৃহৎ স্টেডিয়ামে তেহরান আজাদী স্টেডিয়ামে প্রথমবারের মত নারীদের একটি ফুটবল ম্যাচ আয়োজিত হবে। দেশটির বার্তা সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে।
২০২০ টোকিও অলিম্পিকের রান-আপ হিসেবে রাশিয়ার বিপক্ষে ইরান জাতীয় নারী দলের প্রীতি ম্যাচটি দেশের জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশন প্রধান মেহদী তাজ বার্তা সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ম্যাচটি উপভোগের জন্য শুধুমাত্র নারী দর্শকরাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। যদিও ম্যাচটির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর নারীদের খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে সম্প্রতি বেশ কিছু আইনের শীথিলতায় ইরানের নারীরা বিভিন্ন ক্রীড়া আসরে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। নভেম্বরে ইরানের পারসেপোলিস এফসি ও জাপানের কাশিমা আন্টলারসের মধ্যকার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি উপভোগের জন্য প্রায় সাড়ে আটশত নারী সমর্থক স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিল। যদিও নারীদের বসার জন্য পৃথক স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছিল। বিপত্তি এড়ানোর জন্য ম্যাচ শুরুর দুই ঘন্টা আগে নারীদের প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেয়া হয়েছিল। জুনে আজাদী স্টেডিয়ামে ইরানের বিশ্বকাপ ম্যাচ বড় পর্দায় উপভোগের জন্য কিছু নারীকে অনুমতি দেয়া হয়েছিল।
২০০১ সালে সর্বপ্রথম বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছু আইরিশ নারী সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন। কিন্তু ইরানের নারীদের এজন্য আরো চার বছর অপেক্ষা করতে হয়েছিল। ২০০৫ সালের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে ম্যাচে অল্প কিছু নারী সমর্থক ম্যাচটি উপভোগের সুযোগ পেয়েছিলেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











