ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১২:০৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ইরানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনা টিকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনার টিকা আমদানি করতে নিষেধ করেছেন। এসময় খামেনি বলেন, পশ্চিমা দেশ দুটির টিকা যে কতোটা অকার্যকর করোনায় সেখানে মৃত্যুর সংখ্যাই তা বলে দিচ্ছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর আনাদোলু ও আরব নিউজের।

তিনি বলেন, টিকা দেয়া শুরু করার পরও যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারে গিয়ে দাঁড়িয়েছে, যা যে কোন দেশে এ যাবতকালে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাজ্যেরও একই হাল, দেশটির হাসপাতালে করোনা রোগীদের উপচেপড়া ভিড়। মৃত্যুর সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে।

ইরানের শীর্ষ নেতা বলেন, আসলে পশ্চিমারা ভ্যাকসিনটি অন্য দেশের মানুষের ওপর প্রয়োগ করে এর কার্যকারিতা পরীক্ষা করতে চায়। তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না।

-জেডসি