ইরানে হাসপাতালে বিস্ফোরণ, ১০ নারীসহ নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ইরানে বেসরকারি একটি হাসপাতালে বিস্ফোরণে ১০ নারীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেক। দেশটির রাজধানী তেহরানের সিনা আথার ক্লিনিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি ও আনাদুলু এজেন্সি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভিডিওতে অনেক দূর থেকে ধোয়া দেখা গিয়েছে। কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হরিরচি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, দশজন নারী এবং তিনজন পুরুষ প্রাণ হারিয়েছেন। পরে নিহতের সংখ্যা আরও ছয় জন বৃদ্ধি পেয়েছে বলে কর্মকর্তারা জানান।
তেহরানের ডেপুটি হেড পুলিশ স্থানীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ক্লিনিকে অক্সিজেন ট্যাঙ্ক ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।
দমকল কর্মকর্তা জালাল মালেকি জানিয়েছেন, বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তারা বেশিরভাগ উপরের তলায় ছিলেন। অপারেশন রুমে, যাদের অপারেশন চলছিল অথবা রোগীদের সঙ্গে ছিলেন তারা দুর্ভাগ্যবশত ধোঁয়া এবং গরমে প্রাণ হারিয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতর ২৫ জন কর্মী ছিলেন যারা সার্জারি এবং অন্যান্য মেডিকেল কাজকর্মে যুক্ত ছিলেন।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে