ইরানের ইন্ধনে মার্কিন দূতাবাসে হামলা: মরগ্যান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে হামলা চালানোর পেছনে ইরানের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস।
বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে। এই সময় মার্কিন দূতাবাস অবরোধকারী বিক্ষুব্ধ জনতাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন তিনি।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকও ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন।
মার্কিন কর্মকর্তারা এমন সময় এসব অভিযোগ করলেন যখন ইরাকের সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ সেনা নিহত হওয়ার জের ধরে ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাস অবরোধ করেছিল।
রবিবার সিরিয়া-ইরাক সীমান্তে হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলায় অন্তত ২৫ সেনা নিহত হন। ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দখলদার মার্কিন বাহিনীর এ হামলা মেনে নিতে পারেননি দেশটির জনগণ। তারা মার্কিন হামলায় নিহতদের দাফন সম্পন্ন করার পর মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করতে রাজপথে নেমে আসেন এবং মার্কিন দূতাবাস অবরোধ করেন।
ক্ষুব্ধ জনতা মার্কিন পতাকায় আগুন দেয়ার পাশাপাশি দূতাবাসের দেয়ালে হাশদ আশ-শাবির পতাকা টানিয়ে দেন। তারা মার্কিন বিরোধী স্লোগান দেন এবং ইরাক থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিস্কার করার দাবি জানান। তবে সর্বশেষ পাওয়া খবর হচ্ছে, মার্কিন দূতাবাস অবরোধকারী জনতা হাশদ আশ-শাবির অনুরোধে সাড়া দিয়ে বুধবার রাতে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।
-জেডসি
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











