ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৯:১২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ইরানের সেই অ্যাঞ্জেলিনা জোলির ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের সেই ইন্সটাগ্রাম তারকা সাহার তাবার ধর্ম অবমাননার অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার হন। ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ইরানের একটি আদালতে এই রায় দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সাহার তাবারকের আইনজীবী সাইদ দেহঘান। তিনি জানান, তিনি সাহার তাবারের ১০ বছরের কারাদণ্ডের রায় শুনেছে তবে আনুষ্ঠানিকভাবে তাকে এখনো কিছু জানানো হয়নি।

২০১৭ সালের ডিসেম্বরে ইন্সটাগ্রামে সাহারের ছবি নিয়ে হঠাৎ করেই হইচই পড়ে যায়। চেহারায় এবং শারীরিক গড়ন জোলির মত হতে গিয়ে সাহার নিজের চেহারার যে অবস্থা করেছেন তা যে কাউকেই ভয় পাইয়ে দেয়ার মতো।

গুঞ্জন ছিল, জোলির মত হতে তিনি ৫০ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অনেকেই তাকে ‘জোম্বি’ আখ্যা দেন। এভাবে অ্যাঞ্জেলিনা জোলির ‘জোম্বি’ সংস্করণ হয়ে ওঠেন তিনি।

-জেডসি