ইলন মাস্ক বনাম মাইক্রোসফট
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ডানপন্থী নেতা চার্লি কার্কের মৃত্যু নিয়ে মন্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রযুক্তি দুনিয়ার দুই বড় নাম। ইলন মাস্ক সরাসরি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে ট্যাগ করে ব্লিজার্ড কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মাস্ক এক্স-এ লিখেছেন, “এখানে কী হচ্ছে, @satyanadella? এরা মাইক্রোসফট কর্মী।” এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়।
মাস্কের অবস্থানকে জোরদার করেছে রিপাবলিকান নেতাদের কড়া অবস্থান। কংগ্রেসম্যান ক্লে হিগিন্স স্পষ্ট করে বলেছেন, “চার্লি কার্ক হত্যাকে তুচ্ছ করেছে- এমন যেকোনো পোস্টকারী বা মন্তব্যকারীকে আমরা আজীবনের জন্য ব্যান করাবো।”
অর্থাৎ শুধু কর্মীদের মন্তব্য নয়। সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়ার কথোপকথনকেই রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ব্লিজার্ড ডেভেলপার মার্ক কার্ন (অনলাইনে “গ্রুমজ”)। তিনি এক্স-এ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে কিছু ব্লিজার্ড কর্মী কার্ককে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়।
ইলন মাস্ক এই পোস্ট উদ্ধৃত করে নাদেলার উদ্দেশে সরাসরি প্রশ্ন করেন। মাইক্রোসফট তাদের অফিসিয়াল এক্স পেজে এক বিবৃতিতে জানায়, “আমরা আমাদের কর্মীদের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে অবগত। প্রতিটি বিষয় আমরা গুরুত্বসহকারে পর্যালোচনা করছি। কারো বিরুদ্ধে সহিংসতা উদযাপন আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
ইলন মাস্ক সরাসরি প্রশ্ন করলেও সত্য নাদেলা এখনো পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি। এতে বিষয়টি আরও ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে।
এই বিতর্ক আবারও সামনে নিয়ে এলো কিছু মৌলিক প্রশ্ন। কর্মীরা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী লিখতে পারবেন, তার সীমা কোথায়? বড় টেক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে নিজেদের নীতি অনুসরণ করতে পারবে, আর কতটা রাজনৈতিক চাপ মেনে চলতে হবে?
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


