ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইসরায়েলে দুই ব্যক্তির দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, নতুন ধরনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তারা দেখছে না।
ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলে তাদের দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়। করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন ধরনটি গঠিত।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তবে নতুন ধরনটি বিশ্বে এখনো অজানা। করোনার অন্যান্য ধরনের ক্ষেত্রে যে চিকিৎসা এই ধরনের ক্ষেত্রে চিকিৎসা একই রকম। নতুন এই ধরনের কারণে শরীরে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো হলো—হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা। ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর টেস্টের মাধ্যমে দুই যাত্রীর দেহে নতুন এই ধরন শনাক্ত হয়েছে। ইসরাইলের কোভিড রেসপন্স বিভাগের প্রধান সালমান জারকা বলেন, এই মুহূর্তে আমরা নতুন এই ধরন নিয়ে উদ্বিগ্ন নই।
ইসরায়েলের ৪০ লাখ মানুষ এরই মধ্যে তিন ডোজ টিকা পেয়েছে। করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা প্রায় ১৪ লাখ। দেশটিতে করোনায় মারা গেছে আট হাজার ২৪৪ জন।
এদিকে ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বে নতুন সংক্রমণের হার বেড়েছে শতকরা ৮ ভাগ। গত ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত নতুন করে শনাক্ত প্রায় ১ কোটি ১০ লাখ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার জনের। এ হার সবচেয়ে দ্রুত বাড়ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীন। এ দুটি দেশে নতুন করে শনাক্তের হার বেড়ে ২৫ শতাংশ হয়েছে এবং মৃত্যু বেড়েছে শতকরা ২৭ ভাগ। এ বছর জানুয়ারির পর এই পরিমাণ বৃদ্ধি এটিই প্রথম।
সূত্র : দ্য টাইমস অফ ইসরায়েল, এএফপি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



