ইয়াবা ও নারীসহ আটক পুলিশের এএসআই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারে বান্ধবী নিয়ে ভ্রমণে এসে ইয়াবাসহ আটক হয়েছেন সাময়িক বরখাস্তে থাকা নিজামুল হক (৩৮) নামে পুলিশের এক এএসআই। এ সময় তার সাথে থাকা ওই বান্ধবীকেও আটক করা হয়। গতকাল রবিবার সন্ধ্যার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রেজুর ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক নিজামুল হক চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। তবে কিছুদিন আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এসপি মাসুদ আরও বলেন, টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখালের ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় সংকেত দিয়ে থামানো হয়। পরে মোটরসাইকেলে থাকা যুবক ও তার বান্ধবীর শরীরে তল্লাশি চালায় বিজিবির চেকপোস্টে নিয়োজিত সদস্যরা। এসময় নিজামুল হকের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার ২শ’ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদে বিজিবির সদস্যরা জানতে পারেন আটক যুবক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটন শাখায় কর্মরত।
এসপি বলেন, ঘটনাটি জানার পর আটক যুবককে তার বান্ধবীসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে। নিজামুল হককে কিছুদিন আগে চট্টগ্রাম মেট্টোপলিটন শাখা পুলিশ সাময়িক বরখাস্ত করেছে। এ অবস্থায় বান্ধবীসহ কক্সবাজার ভ্রমণে এসে তিনি ইয়াবাসহ আটক হয়েছেন। আটক নিজামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত




