‘ইয়েস, ইউ আর মাই চাইল্ড’ : ঝর্ণা মনি
ঝর্ণা মনি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২০ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
ছবি কথা বলে। ছবি জীবন্ত ইতিহাস। ছবি মৃত্যুঞ্জয়ী। ছবি নিয়ে কথা বললে এমন কথাই প্রথমে সবার মনে উঁকি দেয়। ছবির ধরণ, মানুষ, সময় সব মিলেই কখনও কখনও কোনো কোনো ছবি হয়ে যায় ইতিহাসবিখ্যাত। কিছু ছবি চোখে জল ঝরায়। শিহরিত করে। উৎসুক মনে হাজারো প্রশ্নের ঢেউ তোলে। কিছু ছবি মনে নানান রঙের আল্পনা আঁকে। আবার কোনো ছবি ফিরিয়ে নিয়ে যায় অতীতের কোনো সোনালি কাব্যে। কিছু ছবি আবার চোখে সম্ভাবনাময় স্বপ্ন বোনে। অতি সাধারণ ছবিও কখনো সখনো ছবিবোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয় আর্দ্র করে। ভিজিয়ে দিতে চায় দীর্ঘদিনের পাওয়া না পাওয়ার হিসেবের খেরোখাতা।
একটি ছবি আসলে অনেক কিছুরই খোরাক। আজ বিকাল থেকে একটা ছবিতে আটকে গেছে চোখ-হৃদয়-মন। ছবিটি আহামরী কিছু নয়। আবার অনেক কিছুও বটে। অধিকার বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষকে মাতৃস্নেহে বুকে টেনে নিলেন শেখ হাসিনা। বললেন, ‘ইয়েস, ইউ আর মাই চাইল্ড।’
অনেকের কাছেই এটি নিছকই ছবি। রাজনৈতিক ভিন্ন মতাদর্শীদের কারো কারো কাছে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় যাওয়ার কৌশলী পদক্ষেপ মাত্র। নিন্দুকেরা হয়তো এই ছবির মাঝেও পুরানো রাজনীতির অন্ধ গলিতে দোষ খোঁজার মতোই হাজারো ত্রুটি খুঁজে বেড়াবেন।
কিন্তু ছবিটি দেখার পরপরই অন্যরকম এক অনভূতি ছুঁয়ে গেল হৃদয়কে। হাজার বছর ধরে বঞ্চিত আমাদের মানবসন্তানের একটি গোষ্ঠী হয়তো কারো মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নে বিভোর হবে। হয়তো দিনের পর দিন সমাজের কাছে নিজেদের হাস্যকরভাবে উপস্থাপন করে তাদের নির্মম বেঁচে থাকার দুঃখগাঁথার অবসান হবে। নিষ্ঠুর প্রকৃতির রূঢ় বাস্তবতা আর কুঠারাঘাত করবে না মানবিকতায়। হয়তো কফিনবন্দি বিবেককে জাগিয়ে তুলবে নতুন দিনের আবাহনে।
আমি ইতিবাচক মানুষ। চোখে জল আনা ছবিটি ইতোমধ্যেই আশা জাগানিয়া স্বপ্ন দেখাচ্ছে, এবার থেকে আর এদের কষ্ট থাকবে না। সমাজের অন্যদের মতোই কাজের সুযোগ পাবে। নিশ্চয়ই হাসু’বু আমাদের নিরাশ করবেন না। তার থার্ড জেণ্ডার সন্তানদের সত্যিকারের উন্নয়নে মায়ের দায়িত্ব পালন করবেন।
ঝর্ণা মনি, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন। নারীবিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

