ঈদ শেষে ঢাকায় ফিরছে কর্মমুখী মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের সরকারি ছুটি শেষে আজ বৃহস্পতিবার (৫ মে) খুলেছে অফিস। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে কর্মমুখী মানুষ। ভোর থেকে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, সদরঘাট টার্মিনাল ও কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে সড়ক পথে তেমন দুর্ভোগ না থাকলেও রেলপথে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান যাত্রীরা। তারপরও দুর্ভোগকে সঙ্গী করে জীবিকার তাগিদে রাজধানী ফিরছেন মানুষ।
কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের চাপ।
ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ থেকে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে যাত্রীদের চাপ ছিল খুব বেশি। টিকিট না পেয়ে অনেককে দাঁড়িয়ে আসতে হয়েছে। গরমে যাত্রীদের অবস্থা ছিল নাজুক। প্রতিটি কম্পার্টমেন্টেই ছিল আসনের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী।পা ফেলারও জায়গা ছিল না ট্রেনের ভিতর। গরমে ট্রেনের ভেতরে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নারী ও শিশুদের।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদের স্পেশাল ট্রেনসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন সারাদেশ থেকে যাত্রী নিয়ে আজ ঢাকায় আসবে। তবে প্রতিটি স্টেশনে যাত্রী বেশি হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মিনিট বেশি সময় দাঁড়াতে হচ্ছে যাতে যাত্রীরা ঠিকভাবে ট্রেনে উঠতে পারে।তাই ট্রেন আসতে একটু বিলম্ব হচ্ছে। এতে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে ঢাকায় ফেরা যাত্রীদের।
উল্লেখ্য, গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী রোববার (৮ মে) থেকে রাজধানী ফিরে যাবে আগের রূপে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা





