ঈদযাত্রা: ট্রেনের ২০ এপ্রিলের টিকিট মিলছে আজ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে সোমবার। এদিন অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২০ এপ্রিলের অগ্রিম টিকিট। যাত্রীদের মধ্যে এ দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
অন্যান্য দিনের মতো সোমবারও সকাল ৮টা থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এদিন বিশেষ ট্রেনসহ সব মিলে প্রায় ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
রেলসূত্র বলছে, গতদিন ৫ ঘণ্টায় হিট হয়েছে প্রায় ২ কোটি। আজ প্রথম আধা ঘণ্টায় হিট করেছে প্রায় আড়াই কোটি। মিনিটে সহজের সার্ভার নিতে পারে ৫ লাখ। তবে আজ ১ মিনিটে চেষ্টা করেছে ৯ লাখ।
এদিকে সকাল ৮টা থেকে অনলাইনে ২০ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও এর আগেই বুক করা দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। তবে কমলাপুর রেলস্টেশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইনে নির্দিষ্ট সময়ের আগে টিকিট বুক করে রাখার সুযোগ নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজাদুল হক নামের একজন লিখেছেন, ‘সকাল ৮টায় টিকিট ছাড়ার কথা অনলাইনে। কিন্ত সকাল ৭টার দিকে ঢুকে দেখি বেশিরভাগ টিকিট নেই। আগেই বুক করা হয়েছে।’
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘অনলাইনে টিকিট বুকিং রাখার কোনো সুযোগ নেই। সব টিকিট সকাল ৮টার সময় ওপেন করা হয়। সুতরাং এই সময়ে যারা অনলাইনে প্রবেশ করতে পারবেন তারা টিকিট কিনতে পারবেন।’
আগামী মঙ্গলবার বিক্রি করা হবে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ফলে ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











