ঈদযাত্রায় ট্রেনের ২৭ তারিখের অগ্রিম টিকিট মিলবে কাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট গত ১৩ মে থেকে বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলপথ মন্ত্রণালয়ের টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রোববার (১৭ মে) বিক্রি হবে ২৭ মে’র টিকিট। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।
আগের মতো এবারও প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে রেলের পশ্চিমাঞ্চলের ও বেলা ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। এছাড়া, যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হবে। ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য আলাদা আরও দুইটি বিশেষ ট্রেন চালু থাকবে।
অনলাইনে টিকিট কাটার সহজ পদ্ধতি
রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
১. রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে 'রেজিস্ট্রেশন' ট্যাবে ক্লিক করতে হবে।
ব্যক্তিগত তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করার পর মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফাই করতে হবে।
২. টিকিট কেনা ও পেমেন্ট:
লগইন করার পর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং শ্রেণি পূরণ করে 'ফাইন্ড টিকিট' বাটনে ক্লিক করতে হবে।
পছন্দমতো আসন সিলেক্ট করে ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
পেমেন্ট সফল হলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে এবং ই-মেইলেও কপি চলে যাবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











