ঈদযাত্রায় বাড়তি ছুটি: কাউন্টারে উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভেতরে জায়গা নেই, যাত্রীদের উপচে পড়া ভিড় প্রতিটি কাউন্টারেই৷ বাধ্য হয়ে ছোট্ট মেয়ে মেহেরজানকে নিয়ে কল্যাণপুর হানিফ বাস কাউন্টারের বাইরে ফুটপাতে বসে পড়েছেন মা আফসানা। তবে এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই তার। আফসানা বলেন, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি সবার জন্য কেনাকাটা করেছি। এই অপেক্ষাটা মধুর যন্ত্রণার। কতক্ষণে ফিরব বাড়ি।
তিনি বলেন, প্রতিবারই ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হয়, বেশিরভাগ সময়েই বাসের শিডিউল বিপর্যয়, কখনো সড়কে যানজট। এবার সেরকম কিছুই ঘটেনি।
শুধু হানিফ বাস কাউন্টারই নয়, প্রতিটি কাউন্টার যেন যাত্রীতে ঠাসা। শিডিউল অনুযায়ী সময়মতো বাস ছেড়ে যাওয়ায় স্বস্তিতে থাকা যাত্রীদের অস্বস্তিতে ফেলেছে লাগেজের ভোগান্তি। বেশিরভাগ কাউন্টারেই অধিকাংশ যাত্রীকে লাগেজ নিয়ে বাইরে অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।
বুধবার (২৬ মার্চ) রাতে কল্যাণপুর বাস টার্মিনালে দেখা যায়, সড়কজুড়ে বাসের সারি। চাপ কমাতে শ্যামলী ও কল্যাণপুরের মাঝের ইউটার্ন বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। এ ছাড়া লক্ষ্য করা যায় ট্রাফিক পুলিশের বাড়তি তৎপরতা। সড়কে চাপ না থাকলেও বাস কাউন্টারগুলোর দৃশ্য দেখলেই মনে হবে সব চাপ যেন কাউন্টারে।
বসুন্ধরা এলাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নয় যুবক। দেশ ট্রাভেলসের রাত ১১টার বাসের টিকিট কাটা তাদের। তাদেরই একজন শরিফুল ইসলাম বলেন, যানজটের ভোগান্তি এড়াতে আগে রওনা দিয়েছিলাম। ২ ঘণ্টা আগে বাস কাউন্টার এসে পৌঁছেছি। কাউন্টার থেকে বলেছে শিডিউলমতো বাস ছাড়বে। কিন্তু এই দুই ঘণ্টা অপেক্ষা করার মতো জায়গা নেই কাউন্টারে। বাধ্য হয়ে লাগেজ-ব্যাগ নিয়ে কাউন্টারের সামনে বসে পড়েছি।
তিনি বলেন, লাগেজ আর অপেক্ষার ভোগান্তি থাকলেও বাস ছাড়ছে শিডিউলমতো। সময়মতো ঈদযাত্রা শেষ করতে পারাটাই তো বড় কথা।
দিনাজপুর ও ঠাকুরগাঁও রুটের যাত্রী রায়হান বলেন, মায়ের জন্য ঈদে বাড়ি যাওয়া। এবার বাবা নেই। মাকে সঙ্গ দিতেই বউ-বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছি। সকাল-সকাল রেডি হয়ে কাউন্টারে আসছি। ভালো লাগছে ছোট্ট বাচ্চা সালাউদ্দিনের জন্য। এবারই প্রথম দাদু বাড়ি যাচ্ছে ঈদ করতে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











