ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ০:৫৪:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস আজ শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ঈদুল আজহার ছুটি শেষে অফিস খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার

মতিঝিল

মতিঝিল

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার (২ জুলাই) খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার।

গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।

ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিসকার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছে মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।