ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। ব্যতিক্রম হয়নি এবারও। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো।
এ ছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও চলবে বিশেষ ব্যবস্থায়। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত।
দেখা গেছে, স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। তারা ভোরের আলো না ফুটতেই এসে হাজির হয়েছেন, যাতে ট্রেন না মিস হয়ে যায়। সবার চোখে-মুখেই আনন্দের ছাপ।
অর্ণব নামের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ঈদের বাকি আরও কিছু দিন। কিন্তু পরে গেলে ভোগান্তি বাড়তে পারে ভেবে আগেভাগেই টিকিট কিনে রেখেছিলাম। সে মোতাবেক আজ বাড়ি যাচ্ছি, মা ও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে।
নাহিদ হাসান নামে এক ব্যবসায়ী বলেন, কর্মসূত্রে যে যেখানেই থাকুক না কেন ঈদে বাড়ি ফেরার অদম্য আকাঙ্ক্ষা সবারই থাকে। আমারও ছিল। তাই টিকিট সংগ্রহ করে রেখেছিলাম। আজ বাড়ি যাচ্ছি বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে। আমার মতো বাকি যারা বাড়ি ফিরছেন, সবার যাত্রাই শুভ ও নিরাপদ হোক।
এদিকে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
একইসঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
পাশাপাশি র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











