ঈদে অনলাইনে কেনাকাটায় রেকর্ড পরিমাণ বিক্রি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
এবার ঈদে অনলাইন কেনাকাটায় রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ে ই-কমার্স সাইটে ২ লাখ অর্ডার এলেও চলতি মাসে তা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। ই-ক্যাবের সহসভাপতি শাহাব শিপন মনে করেন, নজরদারি বাড়ায় প্রতারণা কমে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের আস্থা ফিরেছে।
ড্রেস আপ ডটকম, বছরজুড়ে অনলাইনে নারীদের পোশাক, কসমেটিকস আর অর্গানিক খাবার বিক্রি করে। অনলাইনে দেওয়া ছবির মতো হুবহু পণ্য সরবরাহ করায় প্রতি মাসে মেয়েদের কুর্তির যে অর্ডার আসতো রোজার মাসে তা কয়েক গুণ বেড়েছে।
প্রতিষ্ঠানটির সত্বাধিকারী জানান, শুধু কুর্তি না, শাড়ি, সেলোয়ার-কামিজ, কসমেটিক্সসহ সব ধরনের পণ্যের অর্ডার উল্লেখ করার মতো বেড়েছে।
ড্রেস-আপ সত্বাধিকারী সেলিনা ইকবাল পপি বলেন, ঢাকার বাইরে থেকেই আমাদের রেনপন্স বেশি। ঢাকার মধ্যেও রেসপন্স খারাপ না। শোরুম যেহেতু খোলা আছে, শোরুমে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। সব মিলিয়ে গত বছরের তুলনায় অবশ্যই ভালো বলতে হবে। খুব ভালো একটা কাস্টমার বেজ আমাদের আছে, আমাদের ট্রাস্ট করে। এ কারণেই ট্রাস্ট করে আমরা যা দেখাই, সেটাই আমরা সরবরাহ করি।
বিক্রেতারা মনে করেন, মানসম্মত পণ্য সরবরাহ করায় অনলাইন শপে ক্রেতাদের আস্থা বাড়েছে।
আফরোজা ক্লোসেটের সত্ত্বাধিকারী আফরোজা আখতার বলেন, প্রায় আড়াই বছর ধরে আমার বিজনেস শুরু করেছি। আড়াই বছরে যতটা রেসপন্স পেয়েছি তার চেয়ে বেশি রমজান উপলক্ষে এবার রেসপন্স পেয়েছি।
এদিকে ভিড় এড়িয়ে যারা নির্ঝঞ্জাট কেনাকাটা করতে চান তারা ঝুঁকেছেন অনলাইন শপে। যানজট আর স্বাস্থ্য ঝুঁকি এড়াতেও সচেতন ক্রেতাদের পছন্দ অনলাইনে কেনাকাটা।
এক ক্রেতা বলেন, আমার সব সময়ই অনলাইন শপিং নির্ভরযোগ্য। নিজে সুস্থ থাকতে অনলাইন শপিং বেস্ট।
করোনা মহামারির সময় থেকেই অনলাইনে ক্রেতাদের আগ্রহ বাড়ছিল। ই-কমার্স অ্যাসোসিয়েশনের নেতারা মনে করেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার ঈদে অনলাইন কেনাকাটায় আগের সব রেকর্ড ভাঙবে।
ই-ক্যাব সহসভাপতি শাহাব শিপন বলেন, গত বছর যে করোনা পরিস্থিতি ছিল, তখন ক্রেতারা অনেক বেশি সচেতন হয়েছে ই-কমার্সের বিষয়ে। কিন্তু এ বছর সেটা চলমান থাকায় কেনাকাটার পরিমাণ অনেক বাড়ে। প্রতিদিন প্রায় সাড়ে ৪ লাখের ওপরে অর্ডার জেনারেট হয়, যা আগে আড়াই লাখের মতো হতো। আমাদের এ বছর প্রায় দ্বিগুণ বিক্রি হয়েছে রমজান উপলক্ষে।
ই-ক্যাব আর সরকার বছরজুড়ে নজরদারি অব্যাহত রাখলে অনলাইন প্লাটফর্মে ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়