ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৮ মে ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে বেসরকারিভাবে নিবন্ধিত ৪ হাজারের বেশি হজযাত্রীর এখনও ভিসা হয়নি। এদিকে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এ বিষয়ে বেশ কয়েকটি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ ও দ্রুত ভিসা সম্পন্নের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–হাব।
চলতি মৌসুমে বেসরকারিভাবে গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৮০ হাজার ৬৯৫ জনের। শুক্রবার পর্যন্ত ভিসা হয়েছে ৭৬ হাজার ৫১৯ জনের। ভিসা হয়নি ৪ হাজার ১৭৬ জনের।
অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৪ হাজার ৪২২ জনের। এরমধ্যে ভিসা হয়েছে ৪ হাজার ১২২ জনের। ঢাকা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
নবম দিন পর্যন্ত বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব গেছেন প্রায় ২৬ হাজার ৩৮৩ জন সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত এসব হজযাত্রী ৬৮টি ফ্লাইটে সৌদি আরব গেছেন। যদিও ভিসা আবেদনের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ফের আবেদনের সময় বৃদ্ধির জন্য সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে ভিসা আবেদনের প্রক্রিয়া চালু রয়েছে।
শুক্রবার (নবম দিন) পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৪৮৮ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১২৫৭ জন, সৌদি এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১ হাজার ২৩১ জন যাত্রী সৌদি আরব গেছেন। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, শুক্রবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত সৌদি আরবে জেদ্দার উদ্দেশ্যে ছয়টি ফ্লাইট ছেড়ে গেছে। এতে ২ হাজার ৪৮৮ জন যাত্রী ঢাকা ত্যাগ করেন।
ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











