ঈদে আকাশপথে সর্বোচ্চ পর্যটক গেছে দুবাই-মালদ্বীপ, সড়কপথে ভারতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
দীর্ঘদিন করোনার প্রকোপ ও স্বাস্থ্য বিষয়ক কঠোর বিধিনিষেধ থাকায় দেশেই ঈদ করেছেন বাংলাদেশিরা। তবে করোনার বিধিনিষেধ ও তেমন নির্দেশনা না থাকায় এবার বিদেশে ঈদ করেছেন অনেকে। কেউ কেউ ঈদের আগের দিন, কেউ আবার ঈদের দিন দেশ ছেড়েছেন।
বাংলাদেশের ট্যুর অপারেটররা বলছে, এবার ঈদে দেশের বাইরে ঈদ করা ব্যক্তিদের মধ্যে আকাশপথে সবচেয়ে বেশি গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর ও মালদ্বীপে। এই দুই দেশ ছাড়াও ঈদ উদযাপনে এবার অন্যতম জনপ্রিয় ছিল তুরস্কের ইস্তাম্বুল রুট।
তারা বলছেন, সড়কপথে জনপ্রিয় রুট হিসেবে ছিল ভারতের কলকাতা এবং শিলং-চেরাপুঞ্জি। এছাড়াও অনেকে ভারতে ট্রানজিট নিয়ে সড়কপথে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছেন। আগে ঈদ উদযাপন ও ঈদের পরে ভ্রমণের জন্য নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর জনপ্রিয় রুট ছিল। তবে এবার দুবাই, মালদ্বীপ ও তুরস্কে যাতায়াত ছিল উল্লেখযোগ্য।
ঈদের আগে ও পরে (৫ মে পর্যন্ত) কমবেশি ৩ লাখ লোক ভারতে গিয়েছে। তাদের মধ্যে ৮০-৮৫ ভাগই 'ভ্রমণ ভিসায়' গিয়েছে। বাকিরা গেছে চিকিৎসা ও রোগীর স্বজনের ভিসায়। এছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে এবার সবচেয়ে বেশি লোক মালদ্বীপ গিয়েছে।
ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে কতজন লোক এ পর্যন্ত বিদেশে ভ্রমণে গেছেন এ বিষয়ে বাংলাদেশের কোনো সংস্থার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে দেশ ছাড়ার আগে ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ করতে হয় ইমিগ্রেশন পুলিশের কাছে।
এ বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হয়নি ইমিগ্রেশন পুলিশ। তবে ওই বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, ঈদের আগে ও পরে (৫ মে পর্যন্ত) কমবেশি ৩ লাখ লোক ভারতে গিয়েছে। তাদের মধ্যে ৮০-৮৫ ভাগই 'ভ্রমণ ভিসায়' গিয়েছে। বাকিরা গেছে চিকিৎসা ও রোগীর স্বজনের ভিসায়। এছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে এবার সবচেয়ে বেশি লোক মালদ্বীপ গিয়েছে। তবে এটাও ঠিক মালদ্বীপে অনেকে ভ্রমণের কথা বলে কাজ করতে যায়। সেক্ষেত্রে আসলেই কতজন প্রকৃত ভ্রমণের জন্য গেছে তা বলা কঠিন।
করোনার জন্য কঠিন ভ্রমণ বিধিনিষেধ থাকায় গত কয়েক বছর পর্যটকরা
তিনি আরও বলেন, সাধারণত বাংলাদেশিরা ভ্রমণ ইউরোপ-আমেরিকায় ট্রানজিট নেওয়ার জন্য তুরস্কের ইস্তাম্বুল রুটকে ব্যবহার করে। তবে এবার অনেকেই ভ্রমণ ভিসা নিয়ে দেশটিতে ঘুরতে গিয়েছে। সুনির্দিষ্টভাবে সংখ্যা না বলা গেলেও ৩০ হাজারের কম হবে না।
অ্যামেজিং ট্যুরস বিডির ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, করোনার জন্য কঠিন ভ্রমণ বিধিনিষেধ থাকায় গত কয়েক বছর পর্যটকরা বিদেশ যাওয়া কমিয়েছিলেন। তবে এবার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি এবং বিধিনিষেধ না থাকার কারণে অনেকে বিদেশে বেড়াতে গিয়েছেন। সবচেয়ে বেশি পর্যটক স্থলপথে গিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। পর্যটকদের ফ্লো এভাবে থাকলে শিগগিরই আমরা এ খাত থেকে আলোর মুখ দেখব।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











