ঈদে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ‘স্যালুট’ জানালেন মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৫ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় স্বাস্থ্যকর্মীদের সম্মান দেখাতে তাদেরকে স্যালুট করেন ডিএনসিসি মেয়র।
সোমবার (২৫ মে) সকালে ঈদের নামাজ শেষে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মেয়র আতিক।
এসময় স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের পক্ষ থেকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রীও বিতরণ করেন ডিএনসিসি মেয়র। এছাড়া কোভিড-১৯ ওয়ার্ডে থাকা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে লাইভ ভিডিওতে শুভেচ্ছা বিনিময়ও করেন আতিকুল ইসলাম। খোঁজখবর নেন হাসপাতালে ভর্তি রোগীদেরও।
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, এই ঈদের সময়েও আপনারা পরিবারের সদস্যদের ছেড়ে এখানে নিয়োজিত রয়েছেন। আমি আপনাদের এই ত্যাগ স্বীকারের জন্য ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই। আপনারা ঝুঁকি নিয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের পাশে আছি। ঢাকা উত্তর সিটি করপোরেশন আপনাদের পাশে আছে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








