ঈদে ঘরে ফেরার তাড়া, সড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শেষ সময়ে ঈদে ঘরে ফেরার তাড়া। ঈদ উদযাপনে নাড়ির টানে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও বিমানে করে ছুটছেন নিজ নিজ গন্তব্যে।
ঈদের দুই-তিনদিন বাকি থাকায় অন্যান্য পথে তুলনামূলক ভিড় কম থাকলেও সড়কপথে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
রাজধানীর যাত্রাবাড়ী-সায়দাবাদ ঘুরে দেখা গেছে, এ সব এলাকাজুড়ে যাত্রীদের ব্যাপক ভিড়। ভোরেই পরিবার পরিজন নিয়ে গন্তব্যে রওনা হয়েছেন মানুষ। ফলে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে সকাল থেকেই। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে শেষ সময়ে এসেও থেমে নেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়। যাত্রীদের অভিযোগ টিকিট ব্লক করে রেখে বাড়তি টাকা আদায় করছে কাউন্টার কর্তৃপক্ষ। এ ছাড়া দালালদের দৌরাত্ম্য ভোগান্তিতে ফেলছে তাদের।
পরিবার নিয়ে বাড়ি ফিরছেন খোকন নামের একজন। গন্তব্য বরিশাল। সেহরি শেষ করেই রওনা হয়েছেন। সময় এখন ৮টা। এখনও যাত্রাবাড়ীতে বাসের অপেক্ষায়। তিনি বলেন, এতটা ভিড় হবে ভাবতে পারিনি। ৩ ঘণ্টা হলো এখন পর্যন্ত বাসে উঠতে পারিনি। এত এত মানুষের ভিড়। আর কত সময় অপেক্ষা করতে হবে বুঝতে পারছি না। তার ওপর অতিরিক্ত ভাড়া নিচ্ছে বাস কর্তৃপক্ষ।
সুমন নামের ঘরে ফেরা এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা হলো শনির আখড়া থেকে বাসে উঠেছি গুলিস্থান যাবার উদ্দেশে। কিন্তু যাত্রাপথের অর্ধেকও পৌঁছাতে পারিনি। জানি না কখন পৌঁছব। দীর্ঘসময় ধরেই বন্ধ হয়ে আছে বাস।
ঈদুল ফিতরের আগে গতকাল বুধবার (১৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে পাঁচ দিনের ঈদের ছুটি। সরকারি, আধা সরকারি এবং অনেক বেসরকারি অফিসে শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার। ওইদিন বিকেল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত বিপুল মানুষ রাজধানী ছেড়েছে।
বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) তথ্য অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে প্রায় দেড় কোটি মানুষ প্রতি বছর তাদের গ্রামের বাড়িতে যান। এরমধ্যে ২০ শতাংশ যাবে নৌপথে ও ২০ শতাংশ রেলপথে।
এছাড়া শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) জানিয়েছে, ঈদে প্রায় ৯০ লাখ মানুষ সড়কপথে ঢাকা ছাড়বেন, যা মোট ঈদের ছুটির ৬০ শতাংশ। এছাড়া ট্রেনে যাবে আরও প্রায় ৩০ লাখ মানুষ।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











