ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ২১ জুন ২০২৩ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঈদুল আজহা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনেই বিক্রি শুরু হয়।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

তিনি বলেন, নিয়মানুযায়ী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। ২২ জুন ট্রেনের ফিরতি টিকিট বিক্রির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তবে, ২১ জুন ট্রেনের ১ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে। ওইদিন যেসব ট্রেন চলবে সেগুলোর টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, বুধবার থেকে ছয় দিন ধরে টিকিট বিক্রি করা হবে। আজ বিক্রি করা হচ্ছে ১ জুলাইয়ের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে বিক্রি হবে। তবে এবারই প্রথম অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। একসঙ্গে সব টিকিট প্রত্যাশীদের সার্ভারে চাপ কমাতেই এবার এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হবে।