ঢাকা, মঙ্গলবার ১০, মার্চ ২০২৬ ১:০৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উইমেন’স এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের মধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত রাজধানীর ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা ৫ মিনিট দেরি, জাতির কাছে ক্ষমা চাইলেন জাপানের প্রতিমন্ত্রী আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

ঈদে পোশাক সেলাইয়ে টেইলার্সমুখী কুমিল্লার নারী

কুমিল্লা প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ পিএম, ৮ মার্চ ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ঈদ উৎসব সামনে রেখে কুমিল্লার লেডিস টেইলার্সগুলোতে সালোয়ার-কামিজ, থ্রি-পিস ও বিভিন্ন ডিজাইনের পোশাক সেলাইয়ে কার্টিং মাষ্টার ও কারিগররা ব্যস্ত সময় পার করছেন। রোজার শুরু থেকেলেডিস টেইলার্সগুলোতে এবারে কাজের চাপ অন্য সময়ের তুলনায় অনেক বেশি। কার্টিং মাষ্টারের হাত থেকে যেমন কাঁচি সরছে না তেমনি মেশিনে চুম্বকের মতো লেগে রয়েছেন কারিগররা। চাঁদরাতের আগেই নতুন জামা হাতে পেতে নারীরা ভিড় করছেন টেইলার্সে। বিশেষ করে থ্রি-পিস ও সালোয়ার-কামিজের অর্ডার বেশি হচ্ছে লেডিস টেইলার্সগুলোতে।
 
কুমিল্লা নগরীর মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, গণি ভূঁইয়া ম্যানসন, আনন্দ সিটি সেন্টার, প্ল্যানেট এসআর, ঊষা মার্কেটের গলি, রেইসকোর্সের ইস্টার্ণ ইয়াকুব প্লাজা, কান্দিরপাড়ের চৌরঙ্গী শপিং সেন্টার, রামঘাটের কুমিল্লা টাওয়ার, মনোহরপুরের হোসনেআরা ম্যানসন, নূর মার্কেট, সাইবার ট্রেড সেন্টারের লেডিস টেইলার্স দোকানগুলো ঘুরে দেখা গেছে কার্টিং মাষ্টার, সহকারি কার্টিং মাষ্টার ও কারিগরদের এক মূহুর্তের জন্য অবসর নেই। ইলেকট্রনিক সেলাই মেশিন থাকায় কারিগরদের পরিশ্রম অনেকটাই কমেছে।
এসব লেডিস টেইলার্সের দর্জিরা জানান, ঈদকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি নতনু পোশাক সরবরাহ করতে হবে। সেজন্য ২৫ রমজানের পর থেকে আর কোনো অর্ডার নেওয়া নাও হতে পারে। নারী কাস্টমাররা যাতে সময়মতোনতুন পোশাক পান, সেজন্য নির্ঘুম রাত কাটছে কারিগরদের।
 
নগরীর কাটাবিল এলাকার নারী আইনজীবী অ্যাডভোকেট রোকসানা আলম পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন মনোহরপুরের উষা মার্কেটের গলিতে একটি লেডিস টেইলার্সে। কথা হয় তাঁর সঙ্গে, তিনি জানান, দশ রোজার পরই থ্রি-পিস সেলাইয়ের জন্য টেইলার্সে আসার চেষ্টা ছিল। কিন্তু দোকানে পছন্দের থ্রি-পিস না পাওয়ার এই মুহূর্তেই আসতে হয়েছে। রমজানের শেষ দিকে টেইলার্সে কাজের চাপ থাকে বেশি। তারপরও আশা করছি, সেলাই ভালোই হবে। 
 
নগরীর মনোহরপুরের সামিনা টেইলার্সের কাটিং মাস্টার ও সত্ত্বাধিকারি মো. নয়ন জানান, এবারে পোশাকে বৈচিত্র বেশি। ঈদে সবচেয়ে বেশি কাজ হয়। রমজানের শুরু থেকেই কাজের চাপ রয়েছে। নির্ধারিত সময়ে পোশাক তৈরি করতে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করা লাগছে। ঈদ উপলক্ষে এবার দোকানে বাড়তি কারিগর কাজ করতে হচ্ছে। সময়মতো কাজ শেষ করে কাস্টমারকে দিতে পারলেই আমরা খুশি।