ঈদে ফাঁকা হচ্ছে ঢাকা, মহাসড়কে বাড়ছে চাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় লাখ লাখ কর্মজীবীর বসবাস। বছরের দুটি উৎসবে এসব মানুষের বড় একটি অংশ শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরে। তখন মানুষের ভিড়ে ঠাসা এই নগরী বিশ্রামে যায়। আর তিনদিন পরেই ঈদ। ফলে রাজধানীর সেই বিশ্রামের সময় এসেছে।
এবারের ঈদুল আযহা উদযাপন করতে, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িমুখী মানুষের ভিড় বাড়ছে বাস ও রেলস্টেশন এবং লঞ্চঘাটে। ফলে ফাঁকা হয়ে পড়ছে কংক্রিটে মোড়ানো ঢাকা। দ্রুত বদলে যাচ্ছে শহরের চিরচেনা ব্যস্ত রূপ।
সোমবার সকাল থেকে সব পথেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে চাপ বাড়লেও ঈদে ট্রেনযাত্রা এখন পর্যন্ত স্বস্তিরই রয়েছে। শেষ কর্মদিবস হওয়ায় সন্ধ্যার পর যাত্রীচাপ বাড়ার শঙ্কায় আছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
ভোর রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যায়। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে, ঈদযাত্রায় মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ২৭টি ফেরি ও ৩১টি লঞ্চ চলাচল করছে। চাপ বাড়লেও ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি।
এদিকে বেলা ১২টার দিকে গাজীপুরের চন্দ্রা মোড়ে ফ্লাইওভারের নিচেতো বটেই ওপরেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। বেলা যত বাড়ছে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের পথে যানজটের শঙ্কাও বাড়ছে।
এদিন ভোররাত থেকেই উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সড়কে যানবাহনের চাপ দেখা যায়। পশুবাহী গাড়ির কারণে তৈরি হওয়া এ চাপ ধীরে ধীরে কমেও আসে। তবে ঢাকা থেকে ময়মনসিংহ সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম। যে কারণে মহাখালী বাস টার্মিনাল থেকে ভোগান্তি ছাড়াই যাত্রীরা রওনা দিচ্ছেন।
দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এখন পর্যন্ত স্বস্তিরই আছে রেলযাত্রা। সোমবার দুপুর পর্যন্ত রংপুর ও সুন্দরবন এক্সপ্রেস এক ঘণ্টা করে বিলম্বে ছেড়ে গেলেও বাকি ট্রেন ছেড়েছে সময়মতোই।
সোমবার ঢাকা থেকে মোট ১০৪টি ট্রেন যাবে দেশের নানা প্রান্তে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ২১টি ট্রেন সময়মতোই ছেড়ে গেছে। দিনে অন্তত অর্ধ লাখ মানুষ ট্রেনে করে ঢাকা ছাড়ছেন। বিনা টিকিটের কোনো যাত্রীকে ঢুকতে দেয়া হচ্ছে না কমলাপুরে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











