ঈদে মসলার বাজার চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫১ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার
ঈদের আগে রাজধানীর বিভিন্ন নিত্যপণ্যের বাজারে সেমাই, প্যাকেটজাত দুধ, পোলাও চাল ও মসলার দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার এসব পণ্যের বেচা-বিক্রিও চলছে জমজমাট।
ঈদের দিনে নানা ধরনের সুস্বাদু খাবার খেতে ভোগ্যপণ্যের দোকানগুলোতে বাড়ছে ভীড়। বিশেষ করে সেমাই, লাচ্ছা সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেল।
ঈদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরণের মসলার দাম। বাজারে বেড়েছে এলাচ ও জিরার দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল, সেমাই, লাচ্ছা সেমাইয়ের দাম সামান্য বাড়লেও বেশি বেড়েছে বেশ কিছু মসলার দাম।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, ভাল মানের খোলা সেমাই ৮০ থেকে ৯০ টাকা কেজি, প্যাকেট সেমাই বিভিন্ন ব্র্যান্ডের ২০০ গ্রাম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। খোলা লাচ্ছা সেমাই কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা, প্যাকেট লাচ্ছা সেমাই বিভিন্ন ব্র্যান্ডের ২০০ গ্রাম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা।
এ ছাড়া মিল্ক ভিটা, আড়ংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের তরল দুধও বাজারে পাওয়া যাচ্ছে। এক লিটারের দুধ ৬৫, আধা লিটার ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রির কথা থাকলেও বেশিরভাগ দোকানে প্রতি লিটার ৮০ টাকায় ও আধা লিটার ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে খিলগাঁও রেলগেটের কনফেকশনারী ব্যবসায়ী সাঈদ বলেন,দুধ শেষ হয়ে যাচ্ছে। আমরাও কিনেছি বেশি দামে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি। পোলাউয়ের চাল খোলা, প্যাকেটজাত প্রতি কেজি মানভেদে ১০০ থেকে শুরু করে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
এদিকে বেড়েছে বিভিন্ন মসলার দাম। এলাচের দাম বেড়েছে ১০০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৬৫০ টাকা কেজি। একইভাবে ইরানি জিরা এখন কেজি প্রতি বিক্রি করছে ৪২০ টাকা, গত সপ্তাহে দাম ছিল ৩৯০ টাকা কেজি। তবে ইন্ডিয়ান জিরার দাম ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া লবঙ্গ (লং) ১১৫০ টাকা থেকে ১১৮০ কেজি, কালো জিরা ১৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজি, কিসমিস মানভেদে ৩৪০ থেকে ৩৭০ টাকা, দারুচিনি কেজি প্রতি ৩১০ থেকে ৩৩০ টাকা, কাচা বাদাম ৯০ থেকে ১১০ টাকা প্রতি কেজি, চিনি প্রতি কেজি ৬২ থেকে ৬৮ টাকা, ছোলা ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।
শান্তিনগর বাজারের বাজারের মসলা ব্যবসায়ী রবিউল মোল্লা বলেন, এলাচ ও জিরার দাম বেড়েছে। প্রতিবারই ঈদের আগে দাম বাড়ে। করার কিছুই নাই।
মার্কেটে মসলা কিনছিলেন জামিল। তিনি বলেন, ঈদ এলেই মসলার দাম বাড়ে, এটাই স্বভাবিক। কি করব, কিনতেই হচ্ছে।
সবজি বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে ঈদের কারণে শসা বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে। ঈদ বাজারে মাছের চাহিদা কম থাকায় মাছের বাজার স্থিতিশীল আছে । ঈদকে সামনে রেখে বেড়েছে মাংসের দামও। অনেক বিক্রেতাই গরুর মাংস বিক্রি করছেন ৫০০ থেকে ৫২০ টাকায়। রমজানের শুরু থেকে দেশি ও ব্রয়লার মুরগি চড়া দামে বিক্রি হলেও সেই দাম কমেনি। আজ আবার দাম বেড়ে প্রতি কেজি ১৬৫-১৭০ টাকা হয়েছে। পাকিস্তানী মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা ও প্রতিটি এক কেজি ওজনের দেশি মুরগি বিক্রি হয়েছে ৪২০ থেকে ৪৫০ টাকায়।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










