ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:১৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের মহামারি কাটিয়ে তিন বছর পর এবার ঈদুল ফিতরের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ এপ্রিল) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের দিন সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া সকাল ১১টায় বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব, তিনবাহিনী প্রধানগণ, কূটনৈতিকবৃন্দ, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

করোনাভাইরাসের মহামারির কারণে ২০১৯ সালের পর থেকে বঙ্গভবন ও গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় বন্ধ ছিল। তবে প্রধানমন্ত্রী দেশের সকল মোবাইল গ্রাহকদের অডিও কলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া দলের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।