ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৬:৪৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ঈদে ৬ জায়গায় পাওয়া যাবে অগ্রিম ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার নতুন উদ্যোগ গ্রহন করেছে। এবার রাজধানীর ছয়টি স্থান থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাবে।

তিনি বলেন, এ লক্ষে আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলস্টেশন থেকে রেলের টিকিট কাটার জন্য এটি নতুন অ্যাপসও উদ্বোধন করা হবে। এই নতুন অ্যাপসের মাধ্যমে যাত্রিরা ঘরে বসেই ৫০ শতাংশ টিকিট কাটতে পারবেন। আর বাকি ৫০ শতাংশ টিকিট কাউন্টার থেকে কাটতে হবে।

মন্ত্রী আরো বলেন, এছাড়া ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন-স্টপ ট্রেন চালু করা হবে। যা ঘরে ফেরা মানুষদের দুর্ভোগকে অনেকটা লাঘব করবে বলে আশা করেন তিনি।

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ চালুর বিষয়ে রেলমন্ত্রী বলেন, আগামী ২৫ এপ্রিল ট্রেনটি রাজশাহী থেকে উদ্বোধন করা হবে। ট্রেনের উদ্বোধনী যাত্রায় বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করবে ট্রেনটি।

-জেডসি