ঢাকা, রবিবার ০১, মার্চ ২০২৬ ৯:৩২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়

ঈদের আগেই জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তের আস্থার জায়গা বিভিন্ন স্থানে গড়ে উঠা হকার্স মার্কেট। নিত্য দিনের ঝামেলা মিটিয়ে ঘরে ফেরা সাধারণ বাঙালি পরিবারের প্রয়োজনে একপ্রকার নির্ভরশীল ভ্রমমাণ এ সকল দোকানের উপর।

ঈদের আগে ফুটপাতে বাড়ছে হকার। করোনার ধাক্কা কাটিয়ে ঈদের এই মৌসুমে হাজারো সমস্যা পার করে আবারো জমজমাট ফুটপাতের হকার্সদের ব্যবসা। আর তাই সেখানে থেকে ঈদের খুঁটিনাটি কেনাকাটা সেরে নেন অনেকেই। পায়ে দেয়ার জুতা, নানা ধরণের থান কাপড় কিংবা সংসারের টুকিটাকি নানা জিনিস সহজে মিলছে এক জায়গায়।

ক্রেতারা বলেন, অল্প দামে হকার্সরা ভাল জিনিসই দিচ্ছেন। তাই আমাদের এখানে আসা।

বাংলাদেশ হকার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে ভ্রমমাণ ব্যবসায়ি কিংবা হকার রয়েছে প্রায় ২২ লাখ। যার মধ্যে রাজধানীতে রয়েছে ৪ লাখ। এখাতের উপর নির্ভরশীল প্রায় (৮৮ লাখ) এক কোটি মানুষ।

করোনার মধ্যে অনেক ভ্রমমাণ ব্যবসায়ীই ছেড়েছিলেন রাজধানী। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে বাড়ছে ভ্রমমাণ ব্যবসার দোকান। তবে বিক্রেতারা বলছেন, ঈদের বেচাবিক্রি এখনো জমেনি আগের মতো। তারা জানান, করোনার ২ বছরের থেকে ক্রেতা বেশি থাকলেও বেচাবিক্রি ভাল না। তবে ২০ রোযার পরে ক্রেতা আসার সম্ভাবনা দেখছেন তারা।

রমজানের বিক্রির মাধ্যমে আগের কয়েক বছরের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে আশা ব্যবসায়ীদের।