ঈদের ছুটি শেষ, লঞ্চঘাটে নেই চিরচেনা ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের ছুটি সোমবার (১১ জুলাই) শেষ হয়েছে। আজ (১২ জুলাই) থেকে খুলছে অফিস-আদালত। হিসাবের ছুটি শেষ হলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই মানুষের চাপ। অনেকটা ফাঁকা আসছে দক্ষিণাঞ্চলের জনপ্রিয় বাহন লঞ্চগুলো।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে অর্ধশতাধিক নৌ-যান পৌঁছেছে। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন অঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় চোখে পড়েনি। একদিকে পদ্মা সেতু চালু ও অন্যদিকে ঈদের পরে আজ প্রথম কর্মদিবস। সব মিলিয়ে অধিকাংশ লঞ্চই অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে।
এদিকে অতিরিক্ত যাত্রী না থাকার কারণে নির্ধারিত সময়েই বিভিন্ন অঞ্চল থেকে নৌ-যানগুলো ছেড়েছে। যাত্রীদের নামিয়ে দিয়ে সেগুলোকে টার্মিনালে অবস্থান করতে দেখা গেছে।
বরিশাল থেকে আসা সুন্দরবন-১১ এর যাত্রী জাহিদ বলেন, সাধারণত ঈদের পরে অতিরিক্ত ভিড়ের কারণে বিকেলের মধ্যেই নৌ-যানগুলো বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর উদ্দেশে রওনা করে। কিন্তু গতকাল ভিন্ন চিত্র দেখা গেল। সাধারণ সময়ের মতো লঞ্চগুলো ৯টার দিকেই বরিশাল ছেড়েছে।
তিনি বলেন, আগের ঈদগুলোতে দেখেছি সদরঘাটে যাত্রী নামিয়ে লঞ্চ আবার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেত। আজ সেগুলো টার্মিনালেই রয়ে গেছে। পদ্মা সেতু চালুর কারণে এবার লঞ্চগুলোতে যাত্রীদের চাপ কমে গেছে। তার ওপর ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস।
একই লঞ্চের কর্মচারী রাসেল বলেন, রাজধানীতে ফেরা মানুষের ভিড় এখনো চোখে পড়েনি। ঈদ শেষে আজ প্রথম কর্মদিবস হওয়ার কারণে যাত্রী কম। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ায় সবাই সড়ক পথ ব্যবহার করছে। তারপরও সপ্তাহের শেষের দিকে আগের মতো ভিড় দেখা যাবে। ওই সময়ের ৯৫ শতাংশ প্রথম শ্রেণির টিকিট বিক্রি হয়ে গেছে।
অ্যাডভেঞ্চার লঞ্চের যাত্রী আমিরুল বলেন, খুব ভোরে পরিবার নিয়ে সদরঘাটে নেমেছি। বাসায় যাওয়ার গাড়ির সংকট ছিল, তবে ভিড় নেই। সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রবণতা কমেছে। তারপরও যেহেতু ঈদ, এ কারণে কিছুটা বেশি ভাড়া দিতে হয়েছে।
যাত্রীদের চাপ না থাকায় টার্মিনালগুলো ফাঁকা। সকালে ফাঁকা দেখে গেছে রাজধানীর রাস্তাগুলোও।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


