ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৪:৫১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ এএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলছে অফিস-আদালত। এবার শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়।

মঙ্গলবার পালিত হয় ঈদুল ফিতর। বুধবারও ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

তবে যারা ৬ দিনের পর আজ ছুটি নিয়েছেন, তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশিভাগ কর্মজীবী ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রোববার (৮ মে) লেগে যাবে।

আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে ব্যাংক পাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না। তবে এবার ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই ঈদের ছুটি শেষ প্রথম কর্মদিবসে সবার উপস্থিতি স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে গত দু’বছর বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদ। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদযাপন করতে গত বৃহস্পতিবার থেকে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছেন।