ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সারাদেশে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। শুক্রবার ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানীর অনেক স্থানে পশু কোরবানি করতে দেখা গেছে। তবে প্রথমদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম।
নগরবাসী জানিয়েছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনে একটু ঝামেলা এড়াতেই তারা শুক্রবার পশু কোরবানি দিচ্ছেন।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি। তাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তারা।
দ্বিতীয় দিনে একাধিক কোরবানিদাতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমদিন সবাই কোরবানি করেন, তাই কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন।
এ ব্যাপারে লালবাগ খাজে দেওয়ানের বাসিন্দা হাজি যুবায়ের আহমেদ বলেন, ‘আমার এবং আমার আরেক প্রতিবেশী আজাদ সাহেব আজ গরু কোরবানি দিচ্ছি। আমরা পেশাদার কসাইয়ের সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি। আমরা মৌসুমি কসাই দিয়ে গরু কোরবানি দেব না । এজাড়া আমাদের দ্বিতীয় দিনে কোরবানি করার রেওয়াজ রয়েছে। এ কারনে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি।’
ঈদের দিন গরু কিনেছেন তাই সেদিন কোরবানি দিতে পারেননি। তাই আজ কোরবানি দিচ্ছি বলে জানালেন শ্যামলী এলাকার বাসিন্দা অলিউর রহমান।
তিনি বলেন, ‘ঈদের আগের দিন গরু কিনতে পারেনি। ঈদের দিন গরু কিনে বাড়ি ফিরতে ভোর হয়ে গেছে। কসাই ঠিক করতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি।’
রাজধানীর শনির আখড়ার বাসিন্দা মজিবুর রহমান বলেন, ‘প্রতিবার ঈদের দিনই পশু কোরবানি করি। এবার কসাই না পাওয়ায় আজ কোরবানি করছি। আর দ্বিতীয় দিনে কসাইয়ের খরচও কম।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











