ঈদের পর কাঁচাবাজারে স্বস্তি, কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমল সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার
ছবি : সংগৃহীত
বাজারে উঠেছে নতুন সবজি। তবে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় সবজির দাম কমেছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
আজ শুক্রবার রাজধানীর পল্টন, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁও এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব এলাকার বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে ৩০ টাকা কমে বর্তমানে কাকরোল বিক্রি হচ্ছে ৪০ টাকা, ধনিয়াপাতা ৬০ টাকা, পুদিনা পাতা ৮০ টাকা, কাঁচামরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজিদরে।
দাম কমে প্রতিকেজি করলা ৩০ থেকে ৪০ টাকা, উস্তা ৩০ টাকা, ঢেরস ৩০ থেকে ৪০ টাকা, কচুরলতি ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা- ধুন্দল-ঝিঙা ৩০ থেকে ৪০ টাকা, শসা ২০ থেকে ২৫ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা বাড়তি রয়েছে টমেটো ও পেঁপের দাম। বর্তমানে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা।
প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, জালি (চাল কুমড়া) ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি (সবুজ) ৫০ টাকায়। প্রতিআটি (মোড়া) কচুশাক ৭ থেকে ১০ টাকা, লালশাক ১০ টাকা, মুলাশাক ১০ টাকা, পালংশাক ১৫ টাকা, লাউ ও কুমড়াশাক ২০ থেকে ৩০ টাকা, পুঁইশাক ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
মালিবাগ বাজারের বিক্রেতা আক্তার হোসেন বলেন, আমাদেরও অনেক জিনিস আগেই কেনা আছে। নতুন জিনিস বাজারে যেগুলো আসছে তার দামও কিছুটা কম। আর সবজির বাজার সব সময় ওঠা-নামার মধ্যে থাকে। জিনিস বেশি হলে দাম কমে, জিনিস কম এলে দাম বেড়ে যায়। কাঁচামালের দাম এক থাকে না।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








