উখিয়ায় চাকমা নারীকে ধ*র্ষ*ণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
কক্সবাজারে চাকমা নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলাখোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম ছৈয়দুল ইসলাম (২৮)। তিনি উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে। আর ভুক্তভোগী নারী (৩৩) উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা চাকমা পাড়ার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পালংখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, সকালে পালংখালী ইউনিয়নের তেলখোলা চাকমা পাড়ার এক নারী স্থানীয় একটি কলাবাগানে কাজ করতে যাচ্ছিল। এ সময় বুলেরঝিরি নামক নির্জন পাহাড়ি এলাকায় এক রোহিঙ্গা যুবক ওই নারীকে একা পেয়ে পেছন থেকে ঝাপটে ধরে এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরে ওই নারীর মুখ চেপে ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। একপর্যায়ে ওই চাকমা নারীকে ধর্ষণচেষ্টার জন্য ধস্তাধস্তি হয়। এতে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রোহিঙ্গা যুবক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে স্থানীয়রা ওই যুবককে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার ব্যাপারে স্থানীয়রা আমাকে অবহিত করলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন গণমাধ্যমকে বলেন, সকালে উখিয়ার তেলখোলা এলাকায় এক চাকমা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আটক যুবককে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী









