উগ্রবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
উগ্রবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উগ্রবাদের গ্রহণযোগ্যতা কোথাও নেই। এটা মোকাবেলা করতে আঞ্চলিক ও বিশ্বজুড়ে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। এটি কোনো একক দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়।
দুইদিনব্যাপী উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা সিটির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জাতীয় সংগীত, পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্পিকার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, উগ্রবাদের মূল উৎপাটন করতে উগ্রতার শুরুটাকে চিহ্নিত করে সমাধানে জোর দিতে হবে। দারিদ্র্যতা দূর, তরুণ প্রজন্মকে হতাশাগ্রস্ত থেকে ফিরিয়ে আনতে হবে। এছাড়া, সামাজিক ও রাজনৈতিকভাবে কেউ যেন হেয় প্রতিপন্ন না হয়; সেই দিকেও খেয়াল রাখতে হবে।
বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ আজ বেরিয়ে আসতে সক্ষম হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, সামাজিক মূল্যবোধের মধ্য দিয়ে সন্তানকে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের বেশি ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী; মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার; কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম প্রমুখ।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











