ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৬:৫৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়ায় তিনটি অবৈধ মার্কেটের একাংশ উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) নয় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিএসসিসি।

নগর কর্তৃপক্ষ উচ্ছেদ স্থলে আসার আগেই মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন হাজার হাজার ব্যবসায়ী। এসময় ব্যবসায়ীরা মার্কেট কমিটিকে দোষারোপ করে নানা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান করছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা। ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি বুঝে উচ্ছেদ শুরু করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বিপরীতের উচ্ছেদ বন্ধে সড়কে নেমে এসেছেন হাজার হাজার ব্যবসায়ী।

-জেডসি