উজি অস্ত্রের বিষয়ে যা বললেন মডেল পিয়াসা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিসা সামগ্রীসহ গ্রেপ্তারের পর আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা গেছে, পিয়াসা অত্যাধুনিক একটি ‘উজি পিস্তল’ বা আধা স্বয়ংক্রিয় (সেমি অটোমেটিক) উচিয়ে দাঁড়িয়ে আছেন। অত্যাধুনিক এই অস্ত্র কীভাবে তার কাছে এলো বা অস্ত্রটির মালিক কে, এ নিয়ে শুরু হয় গুঞ্জন।
তদন্ত সংস্থা সিআইডি বলছে, মাদক মামলায় তিনদিনের রিমান্ড শেষে ফারিয়া মাহাবুব পিয়াসাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। জবানবন্দির একটি অংশে তিনি উল্লেখ করেছেন, অস্ত্রটি তার নিজের নয়। ‘শো অফ’ করতেই তিনি ছবিটি তুলেছিলেন। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির তার অফিসে প্রদর্শন করে। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অস্ত্রটি হাতে নিলে সেই ছবিই ভাইরাল হয়। তার ধারণা ছবিটি তার শ্বশুর এটি ভাইরাল করেছেন।
উজি কী?
উজি হচ্ছে ওপেন বোল্ট ও ব্লোব্যাক পরিবারভুক্ত একটি অস্ত্র। এর ছোট আকৃতির সংস্করণগুলো ‘মেশিন পিস্তল’ নামে পরিচিত। এটি পিস্তলের মতো হাতের মুঠোয় স্থাপন করে ব্যবহার করা যায়। ইসরায়েলি সশস্ত্র বাহিনীতে কর্মরত মেজর উজিয়েল গাল ১৯৪০ সালের দিকে এর নকশা করেন। তাঁর নামানুসারে অস্ত্রটির নামকরণ হয় ‘উজি’। তুলনামূলকভাবে হালকা এবং প্রতি মিনিটে গুলির হার অনেক বেশি হওয়ায় অস্ত্রটি বেশি জনপ্রিয়। বাংলাদেশে বর্তমানে বৈধ অস্ত্র কেনাবেচার দোকানেই সামরিক বাহিনী ব্যবহার করে, এমন আধা স্বয়ংক্রিয় (সেমি অটোমেটিক) আগ্নেয়াস্ত্র বিক্রি করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ব্যক্তি এ ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র কিনেছেন। লাইসেন্সধারী ছয়টি প্রতিষ্ঠান কৌশলে এসব অস্ত্র আমদানি করেছে।
গত ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে ডিবি পুলিশ। বাড়িতে তল্লাশির এক পর্যায়ে বিভিন্ন রুমে থাকা বিপুল মদ, ইয়াবা ও সিসা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পিয়াসার দেওয়া তথ্যের ভিত্তিতে মডেল মৌ আক্তারকে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করা হয়। পরে গুলশান ও মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়। সেই মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






