ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৪১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচারের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।


শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার আব্দুল মমিন।

তিনি বলেন, উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়েছি আমরা বেলা ১১টা ৫৫ মিনিটে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।