উত্তর সিটিতে বাইলেনে চলবে বৈধ রিকশা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সড়কে সার্ভিস রোড ও বাইলেন অংশে রিকশা চলাচল করতে পারবে। এছাড়া রামপুরা ব্রিজের উপর দিয়েও পার হতে পারবে রিকশা।
আজ বুধবার (১০ জুলাই) দুপুরে গুলশানে নগর ভবনে রিকশা মালিক, চালক প্রতিনিধি এবং ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আতিকুল ইসলাম বলেন, কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা পর্যন্ত সড়কের মধ্যে যেসব জায়গায় সার্ভিস ও বাইলেন আছে ওইসব অংশে শুধু বৈধ রিকশা চলতে পারবে। কুড়িল থেকে রিকশা ইউটার্ন নিতে পারবে। আর কোথাও এর বাইরে রিকশা চলাচল করতে পারবে না। রিকশাচালক ও মালিকদের নিয়ে এ সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে চাই।
মেয়র বলেন, আমরা অবৈধ রিকশা ও গ্যারেজ শনাক্ত করতে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করব। বৈধ রিকশাগুলোকে সিটি করপোরেশন এলাকায় কিউআর কোড করে দেয়া হবে এবং চালকদের ডাটাবেস করা হবে। রিকশাচালকদের জন্য পর্যায়ক্রমে ওয়ার্ডভিত্তিক ড্রেস করে দেয়া হবে।
মেয়র বলেন, রিকশাচালকদের ওপর এমন সিদ্ধান্তে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। কুড়িল থেকে রামপুরা পর্যন্ত আমরা নয় কিলোমিটার এবং গাবতলী থেকে মিরপুর রোডে ছয় কিলোমিটার সড়ক রিকশার আওতামুক্ত রেখেছি। তাদের জন্য বাকি অংশ তো রয়েছেই।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









