উত্তরা ক্লাবের রান্না ঘরের আগুন নিয়ন্ত্রনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
উত্তরা ক্লাবের রান্না ঘরের আগুন নিয়ন্ত্রনে
রাজধানীর বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরে অবস্থিত অভিজাত উত্তরা ক্লাব লিমিটেডে রান্না ঘরে আগুন লাগে আজ রোববার সকালে। খবর পেয়ে ফায়ার সার্ভিস উত্তরা স্টেশনের দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম আজ রোববার গনমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ১০টা ২০ মিনিটের সময় উত্তরা ১ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা ক্লাব লিমিটেডে ৬ষ্ঠতলা ভবনের ৪র্থ তলায় রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরার দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই ক্লাবের দায়িত্বরত স্টাফ,গার্ড ও লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন।অগ্নিকান্ডের ফলে ওই কিচেন রুমের ফ্যানসহ অন্যান্য আসবারপত্র সামান্য ক্ষততিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বৈদুতিক গোলযোগ থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ। ধারনা করা হচেছ-চা বানানোর জন্য গরম পানি করার সময় এ অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এসময় উত্তরা ক্লাব বন্ধ থাকলেও অফিস স্টাফ ও গার্ডরা দায়িত্ব পালন করছিল।
সৈয়দ মনিরুল ইসলাম আরও জানান, অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। উত্তরার মত একটি অভিজাত ক্লাবে যে ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা দরকার সেগুলো উত্তরা ক্লাব লিমিটেডে ছিলনা কিংবা নেই। এখানে হাইড্রেন সিস্টেমের কোন ব্যবস্থা নেই। নেই ডিটেক্ট-প্রটেকশনসহ অস্থায়ী কোন অগ্নিনির্বাপনের ব্যবস্থা।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








