উত্তরাঞ্চলে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, বাড়ছে শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার
উত্তরাঞ্চলে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ছবি: উইমেননিউজ২৪.কম।
উত্তরাঞ্চলের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীত শুরু হয়েছে। সঙ্গে ঘন কুয়াশা। রোববার বেশ বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। গেলো মধ্যরাত থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে রংপুরের সর্বত্র। আজ রোববার এই জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয় পাদদেশীয় জেলা কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমে শীত জেঁকে বসতে শুরু করেছে। শীতের প্রকোপ আর ঘন কুয়াশার দাপটে অনেকটা কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। আজ রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
এসব আঞ্চলে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে গোটা জনপদ। ঘন কুয়াশার দাপটে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জেলায় শীত অনুভুত হলেও এ মাসে বাড়তে শুরু করেছে তীব্রতা।
শীত নামতে শুরু করায় কষ্ট বাড়ছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি গ্রহণ করলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষগুলো শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
ঘন কুয়াশার চাদরে ঢাকা যমুনার চরাঞ্চলসহ পুরো সিরাজগঞ্জ জেলা।
নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বেড়েছে শীতের তীব্রতা। সকালে কনকনে শীতের সাথে ঘন কুয়াশায় সকালে সূর্যের আলো দেখা যায়নি।
বিপাকে চরাঞ্চলের শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশার কারণে ভোলার বিভিন্ন রুটে নৌযান চলাচল ব্যাহত হয়েছে। সড়কে দিনের বেলায় লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
এদিকে, ঘন কুয়াশার কারণে ভোলার বিভিন্ন রুট এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ওই দুই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য










