ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:২৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

উত্তরাঞ্চলে শীতের সাথে বাড়ছে রোগের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। সেই সাথে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। শীতে গরম কাপড়ের অভাবে ভোগান্তি পোহাচ্ছে লালমনিরহাট ও গাইবান্ধার শ্রমজীবি মানুষ। এরইমধ্যে এসব এলাকায় অনেকে শীতজনিত সর্দি-কাশি, নিউমেনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শীত এলেই আতঙ্কে থাকেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। বিশেষ করে হিমালয়ের নিকটবর্তী জনপদ পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের দরিদ্র মানুষের ভোগান্তি হয় এই সময়ে।

গত কয়েকদিন থেকেই পঞ্চগড়ে তাপমাত্রা কমছে। ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনাজপুরেও বেড়েছে ঠান্ডা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া।

লালমনিরহাটে শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। কুয়াশা থাকায় দিন শুরুর পর অনেকটা সময় পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে। কনকনে ঠান্ডায় কাজ করতে পারছেনা খেটে খাওয়া মানুষ। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শীতজনিত রোগে আক্রান্তরা।

এদিকে শীতে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন। দুর্ভোগে পড়েছেন ব্র‏ক্ষপুত্র, যমুনা, তিস্তা নদীর তীরবর্তী সাতটি উপজেলার নিম্ন আয়ের ও শ্রমজীবি মানুষ। শিশু ও বৃদ্ধদের মাঝে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে।

নাটোরেও শীত জেঁকে বসেছে। দিনের বেশিরভাগ সময় বইছে হিমেল হাওয়া। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সকালে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এবার শীতের শুরুতেই প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

-জেডসি