উত্তরায় দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রুবি ও হালিমা নামে দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে জসিম উদ্দিন রোডের ৪০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, ‘বুধবার ভোরে উত্তরা সেক্টর কল্যাণ সমিতির লোকজনদের দেখে রুবি ও হালিমা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। পরে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘রুবি ওই বাড়িতে চার বছর কাজ করে চলে গিয়েছিলেন। এক দেড় বছর ধরে আবারও তিনি কাজ করছিলেন। একই বাড়িতে হালিমাও বছর দেড়েক ধরে কাজ করছিলেন। রুবির গ্রামের বাড়ি গাজীপুরে এবং হালিমার বাড়ি লক্ষীপুরে।
বাড়ির গৃহকর্তা একজন পোশাক ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন বলে পুলিশকে জানান। ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। ছয় তলা বাড়িটির পাঁচ তলায় থাকেন গৃহকর্তা। পুলিশ বাড়ির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, রুবি ও হালিমা ছাদে উঠছিলেন। তবে এর কারণ জানাতে পারেননি গৃহকর্তা।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





