ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১:০৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেপোলিস, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পুলিশ হেফাজতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে মিনেপোলিস শহর। পরিস্থিতি সামাল দিতে মেয়র জ্যাকব ফ্রেই শহরে কারফিউ জারি করেছেন।

তিনি নির্দেশ দিয়েছেন, সবাইকে রাস্তা থেকে ঘরে ফিরতে হবে এবং রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এ সময় শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, ফায়ার সার্ভিস এবং চিকিৎসা কর্মী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা শান্তি রক্ষার দায়িত্বে রাস্তায় থাকতে পারবে।

তিনি সুস্পষ্ট করে বলেন, রাতের বেলায় যারা রাস্তায় নামবে তাদেরকে ৯০ দিনের জেল দেয়া হবে এবং এক হাজার ডলার জরিমানা করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ ব্যক্তি হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে- তা নয়।

এর আগে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর মিনেপোলিস শহরে বিক্ষোভের অবসান ঘটানোর আহ্বান জানান। গভর্নর টিম ওয়াল্জ বলেন, পুলিশ হেফাজতে রেখে হ্যান্ডকাফ পরা অবস্থায় বর্বরতা চালিয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করার সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত তাদেরকে দ্রুত ন্যায় বিচারের আওতায় আনা হবে।

ফ্লয়েড হতাকাণ্ডের পর টানা তৃতীয় দিন মিনেপোলিস শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বহুসংখ্যক গাড়ি, ভবন এবং পুলিশের গাড়িতে আগুন দিয়েছে।

-জেডসি